সংকটের মুখে দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) অপরিশোধিত তেলের সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয় বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং চারটি ট্যাংকে থাকা ডেড স্টক পরিশোধনের মাধ্যমে সর্বশেষ কার্যক্রম পরিচালনা করা হয়। তবে নতুন করে অপরিশোধিত তেল সরবরাহ না থাকায় পরবর্তীতে উৎপাদন চালু রাখা সম্ভব হয়নি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সাধারণ সময়ে ইআরএল দৈনিক গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড অয়েল পরিশোধন করে থাকে। তবে সংকটের কারণে গত মাস থেকেই উৎপাদন কমিয়ে দৈনিক প্রায় ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। গত ৪ মার্চের পর থেকে ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে, যা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত ছিল না।

এদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে প্রতি বছর প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণই বেশি। প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়, যা ইআরএলে পরিশোধন করা হয়ে থাকে।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে উত্তেজনা ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের কারণে গত প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতজনিত পরিস্থিতির প্রভাবে এই সংকট আরও তীব্র হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, বর্তমানে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে ইআরএলের সাময়িক বন্ধ থাকলেও সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের প্রভাব পড়বে না বলে তারা আশ্বস্ত করেছে।

পরবর্তী আমদানি চালান আগামী মে মাসের প্রথম সপ্তাহে দেশে পৌঁছানোর কথা রয়েছে। ওই চালান আসার পরই পুনরায় ইআরএলে পরিশোধন কার্যক্রম স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান