জাতীয়
মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা কাঠামোয় চুক্তিভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি/সিইও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। একইসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
বিএনপির শীর্ষ নেতারা কোথায় ঈদ করবেন
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতারা এবারও দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করবেন। প্রতি বছরের মতোই অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তবে কেন্দ্রীয় কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দলের কয়েকজন শীর্ষ নেতা রাজধানী ঢাকায় অবস্থান করবেন।
স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার পর রাষ্ট্রপতি জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরবর্তী সময়ে শুরু হয় সৈন্যবাহিনীর মার্চপাস্ট। আজকের কুচকাওয়াজে রয়েছে বিশেষ আকর্ষণ ফ্লাই-পাস্ট, যা দর্শকদের ভিড়কে আরও উজ্জীবিত করেছে। অনুষ্ঠানের আনন্দে অংশ নিতে জাতীয় প্যারেড স্কয়ারে ভিড় করেছেন হাজার হাজার দর্শনার্থী।
মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, আইজিপি আলী হোসেন ফকির এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। একটি সুসজ্জিত পুলিশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর আইজিপি আলী হোসেন ফকির পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।
হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'শহিদ ওসমান হাদি হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। এরই মধ্যে ভারতে প্রথমে দুইজন, পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আমাদের দূতাবাসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অনুরোধপত্র পাঠিয়েছি, যেন তারা আইনমাফিকভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।'
হরমুজ প্রণালিতে আটকা বাংলাদেশি ৬ জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান
রাষ্ট্রদূত জাহানাবাদী আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে নাবিক ও ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতা করা হয়। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, 'বাংলাদেশ ইরানের ঘনিষ্ঠ ও ভাইপ্রতিম দেশ। যেকোনো সংকটের সময়ে দুই দেশ একে অপরের পাশে থাকবে।'
দেশে পৌঁছেছে সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ
সৌদি আরবের আল-খারিজ শহরের আল-তোয়াইক এলাকায় মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেন (৩৮) এর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নিহত মোশাররফের মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তারা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন।
টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পাচ্ছেন। আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় এই তিন দিনের ছুটি নিশ্চিত হচ্ছে। এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকার ঢাকার মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় ছাড়া) আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে।
যাত্রী কল্যাণ সমিতির হিসাব নিয়ে ক্ষোভ মালিক শ্রমিক সমন্বয় পরিষদের
শুক্রবার (২০ মার্চ) রাজধানীর পরীবাগের বোরাক টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, 'যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর দেওয়া ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য সম্পূর্ণ অসত্য, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।' তিনি বলেন, 'এ ধরনের ভিত্তিহীন বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। অন্যদিকে, আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার থেকে হামের জরুরি টিকাদান শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী রোববার থেকে জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রাথমিকভাবে বেশি সংক্রমণপ্রবণ উপজেলাগুলোতে এই বিশেষ কর্মসূচি চালু হবে। পরবর্তী পর্যায়ে ছয় মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে টিকাদানের আওতায় আনা হবে।'