জাতীয়
আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাদ জামায়াত–এনসিপি, ঈদে শাড়ি-থ্রি-পিস পাচ্ছেন বিএনপি জোটের ২১৫ এমপি
বরাদ্দপত্র অনুযায়ী, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে ২১৫টি নির্বাচনী এলাকায় প্রতিটিতে ৭০০টি করে সিনথেটিক শাড়ি, ১০০টি করে থ্রি-পিস এবং ৫০টি করে হাজী রুমাল বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে এসব ত্রাণসামগ্রী সংগ্রহ করে নির্বাচনী এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। র্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সংসদ সদস্যের পরামর্শক্রমে জেলা প্রশাসকরা এসব ত্রাণসামগ্রী বিতরণ করবেন এবং হিসাব সংরক্ষণ করবেন।
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো বিদেশি দর্শনার্থী যদি দেশটির করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধা অপব্যবহার করেন বা এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়, পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা বা ট্রানজিট সহ সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের ক্ষেত্রেই এ নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।
এপ্রিলে জ্বালানি তেলের কোনো সংকট নেই: জ্বালানি বিভাগের আশ্বাস
মনির হোসেন চৌধুরী জানান, ইরান সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি দেশে পৌঁছানোর পর চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে অপরিশোধিত তেলের কোনো ঘাটতি থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
১২৫তম বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
নির্ধারিত তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালতের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক সশরীরে আদালতে হাজির হন। তিনি দুই পাতার লিখিত ব্যাখ্যা জমা দিয়ে জানান, মামলাটি নিয়ে গঠিত টাস্কফোর্সে একাধিক সদস্য কাজ করছেন। সমন্বিতভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে পরবর্তী ধার্য তারিখে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে আদালতকে আশ্বস্ত করেন তিনি।
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন সুযোগ নেই
জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাসের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদের অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তা পাস করা হয়। এর ফলে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ হুবহু আইনে পরিণত হলো।
ওসমান হাদির হত্যায় জড়িত দুই আসামীকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেফতার সন্দেহভাজনদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং দেশটির আবাসন, নগর বিষয়ক ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী-র সঙ্গে বৈঠক করেন।
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
সকলের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতরের সালাত শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, '৭১ ও ২৪ এর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সবাই মিলিতভাবে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।'
শহীদ হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেফতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করার অভিযোগে আলোচিত ফিলিপ সাংমাকে ভারতে আটক করা হয়েছে। আজ শনিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর এলাকার কাছ থেকে তাকে আটক করা হয়। কলকাতাভিত্তিক কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
সময়ের আলো'তে সংবাদ প্রকাশ, সেই বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন
রাজধানীর মগবাজারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযান চলাকালীন ৮০ বছরের বৃদ্ধ নাঈমুদ্দিন তার ছোট্ট জীবিকার দোকান হারিয়েছেন। তবে তাকে নিয়ে ‘সময়ের আলো’ পত্রিকায় প্রকাশিত মানবিক প্রতিবেদন ভাইরাল হওয়ার পর নানা ব্যক্তি, সংগঠন এবং সরকারি পদক্ষেপের মাধ্যমে বৃদ্ধকে সহায়তার জন্য এগিয়ে আসতে চেয়েছেন। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন।
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২১ মার্চ) দিন দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে শুভেচ্ছা সাক্ষাত হয়। সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং ভাই প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এবার ভারতের কাছে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার আবারও আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, দিল্লি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ পুনর্ব্যক্ত করেন।