শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রসঙ্গত, মোশাররফ হোসেন ৮ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় নিহত হন। তিনি টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা এবং প্রায় ৮ বছর আগে চাকরির উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বিমানবন্দরেই সকাল ১১টার দিকে নিহতের স্বজনরা ৮ নম্বর ফটকের সামনে উপস্থিত হয়ে তার মরদেহ গ্রহণ করেন। তারা মোশাররফ হোসেনের স্মৃতিচারণ করে কান্না করেন।
নিহতের চাচা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, 'আমি মোশাররফকে সৌদি পাঠিয়েছি। মাঝে মাঝে তার সঙ্গে কথা হতো। এই অবস্থায় তার মৃত্যু খুবই কষ্টের। সরকারের কাছে আহ্বান জানাই, এই পরিবারের পাশে দাঁড়ান।'