ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বা সরকারি জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করলে নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে তারা।

শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক ভ্রমণসংক্রান্ত বিশেষ বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো বিদেশি দর্শনার্থী যদি দেশটির করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধা অপব্যবহার করেন বা এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা বা ট্রানজিট সহ সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের ক্ষেত্রেই এ নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে হবে। বিশেষ করে ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চিকিৎসাজনিত জরুরি অবস্থায় যদি কেউ করদাতাদের অর্থে পরিচালিত চিকিৎসা বা অন্যান্য সরকারি সুবিধা গ্রহণ করেন, তাহলে তার ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল করা হতে পারে।

মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আবেদন করার সময়ই আবেদনকারীদের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়। তবে অনেক ক্ষেত্রে কিছু দর্শনার্থী সেখানে গিয়ে স্থানীয় সরকারি সুবিধা বা বিনামূল্যের সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এ ধরনের অনিয়ম প্রতিরোধে ওয়াশিংটন এখন আরও কঠোর অবস্থান নিয়েছে।
 
দূতাবাস ভ্রমণকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে, সম্ভাব্য জরুরি খরচসহ পুরো ভ্রমণের জন্য পর্যাপ্ত অর্থের প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করতে হবে।
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. রেল মন্ত্রণালয়কে কড়া বার্তা দিলেন আম্মার সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পাবনায় জামায়াতকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. রেল মন্ত্রণালয়কে কড়া বার্তা দিলেন আম্মার সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পাবনায় জামায়াতকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান