বাদ জামায়াত–এনসিপি, ঈদে শাড়ি-থ্রি-পিস পাচ্ছেন বিএনপি জোটের ২১৫ এমপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের ২১৫টি সংসদীয় এলাকার অসহায়, গরিব ও দুস্থ মানুষের জন্য ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ বরাদ্দ কেবল সরকারি দল ও তাদের জোটের সংসদ সদস্যদের এলাকাতেই সীমাবদ্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা এমপিরা।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসাইনমেন্ট অফিসার-২ এসএম পারভেজ স্বাক্ষরিত এক বরাদ্দপত্রে এ তথ্য জানা যায়।

বরাদ্দপত্র অনুযায়ী, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে ২১৫টি নির্বাচনী এলাকায় প্রতিটিতে ৭০০টি করে সিনথেটিক শাড়ি, ১০০টি করে থ্রি-পিস এবং ৫০টি করে হাজী রুমাল বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে এসব ত্রাণসামগ্রী সংগ্রহ করে নির্বাচনী এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সংসদ সদস্যের পরামর্শক্রমে জেলা প্রশাসকরা এসব ত্রাণসামগ্রী বিতরণ করবেন এবং হিসাব সংরক্ষণ করবেন। বিশেষ পরিস্থিতিতে জেলা প্রশাসকের পক্ষে ত্রাণ সংগ্রহে বিলম্ব হলে সংশ্লিষ্ট এমপিরা নিজেরাই ত্রাণ ভাণ্ডার থেকে সংগ্রহ করে জেলা প্রশাসনের মাধ্যমে তা বিতরণ করতে পারবেন।

তবে বরাদ্দকৃত ২১৫টি আসন পর্যালোচনা করে দেখা গেছে, এসব আসন সরকারি দল ও তাদের জোটের সংসদ সদস্যদের। ফলে জামায়াত-এনসিপি জোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ফেসবুকে লেখেন, 'আমরা কি তাহলে "সবার আগে বাংলাদেশ" এর পরিবর্তে "সবার আগে বিএনপি" নীতিতে যাচ্ছি? স্লোগান কি শুধু রেটরিক? প্রধানমন্ত্রী কি শুধু ৫০ শতাংশ মানুষের? আমাদের এলাকার মানুষ কি ট্যাক্স-ভ্যাট দেয় না? জাতি এই বৈষম্য মনে রাখবে।'

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সংসদ সদস্য বলেন, 'ত্রাণসামগ্রী সরাসরি তাদের কাছে আসার কথা নয়। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনই পুরো বিষয়টি দেখছে।'

বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর সদয় সম্মতিক্রমেই এই ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল