জাতীয়
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তারেক রহমান
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে প্রধানমন্ত্রী হিসেবে গোপনীয়তার শপথও গ্রহণ করেন তিনি। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, নবনির্বাচিত সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ
আদালত সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ-২ ও ৩ এবং লালমনিরহাট-১ ও ২ আসনের নির্বাচনি নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলর এক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ময়মনসিংহ-১ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত।
শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত মন্ত্রীরা
নতুন সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে একই দিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন। এরপর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য দলের সংসদ সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
চুক্তিতে ৪ সচিব নিয়োগ দিল সরকার
দেশের প্রশাসনিক কাঠামোতে গতিশীলতা আনতে এক মন্ত্রণালয় ও তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে চারজন নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক এই চার সরকারি কর্মকর্তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক সচিব পদে নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত কর্মকর্তারা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতের নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এহছানুল হক মিলন
নতুন মন্ত্রিসভায় এবারও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে, ২০০১-২০০৬ সালে চার দলীয় জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।
বাংলা একাডেমি পুরস্কার পায়নি কবি মোহন রায়হান, কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ সালের জন্য মনোনীত হলেও কবি মোহন রায়হান পুরস্কার পাননি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে এবং সেগুলো আমলে নেওয়া হয়েছে। অভিযোগগুলোর মধ্যে ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাটির বিষয়টিও রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মন্ত্রিসভায় কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদেরকে ফোন করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য ডাক পেয়েছেন ২৫ জন। অন্যদিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ২৪ জন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নিতাই রায় চৌধুরী
নতুন মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির নিতাই রায় চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে, তিনি ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ৯ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাবও আনা হবে।
সংশোধনীর পরে গণভোটের বড় পরিবর্তন, গেজেট প্রকাশ ইসির
ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনমত যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটের ফলাফল ১৩ ফেব্রুয়ারি প্রথম দফায় গেজেটে প্রকাশিত হয়েছিল।
সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মিজানুর রহমান মিনু
নতুন মন্ত্রিসভায় ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে, ১৯৯১ সালের ২১ মে প্রথমবারেরমত নাগরিকদের সরাসরি ভোটে তিনি রাজশাহীর মেয়র নির্বাচিত হন তিনি। পরে ১৯৯৪ সালের ১১ মার্চ থেকে ২০০২ সালের ২৮ মে পর্যন্ত আরো দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে রাজশাহী-২ আসন থেকে নির্বাচন করে জয়ী হন।
অতীতের মতো দলকানা কর্মকর্তা দেখতে চাই না: অনিন্দ্য ইসলাম অমিত
সরকার আর অতীতের মতো রাজনৈতিক পরিচয়নির্ভর বা ‘দলকানা’ কর্মকর্তাদের দেখতে চায় না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের একমাত্র পরিচয় হবে পেশাদারিত্ব। এখানে কারও বিশেষ আনুকূল্য পাওয়ার সুযোগ নেই; পারফরম্যান্সই হবে মূল্যায়নের একমাত্র মানদণ্ড।