বাংলা একাডেমি পুরস্কার পায়নি কবি মোহন রায়হান, কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ সালের জন্য মনোনীত হলেও কবি মোহন রায়হান পুরস্কার পাননি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে এবং সেগুলো আমলে নেওয়া হয়েছে। অভিযোগগুলোর মধ্যে ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাটির বিষয়টিও রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

গত সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ ঘোষণা করা হয়। সে সময় কবিতায় মোহন রায়হানের মনোনয়নের কথা উল্লেখ করে বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর হাত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হলেও ঘোষণার সময় মোহন রায়হানের নাম উচ্চারণ করা হয়নি। পুরস্কার প্রদান করেন তারেক রহমান।

পুরস্কার না দেওয়ার বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, মোহন রায়হান একজন কবি এবং তাঁকে বাংলা একাডেমিই নির্বাচন করেছে। তবে বিভিন্ন বিষয়ে তাঁর বিরুদ্ধে সরকারের কাছে অনেক অভিযোগ এসেছে। কারও বিরুদ্ধে অভিযোগ এলে সরকারকে তা বিবেচনায় নিতে হয়। এসব অভিযোগ পরীক্ষা–নিরীক্ষা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে পুরস্কার না পাওয়ার প্রসঙ্গে মোহন রায়হান নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তাঁর জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল এবং তিনি কারও কাছে তদবিরও করেননি। পুরস্কার কমিটিই স্বতঃস্ফূর্তভাবে তাঁকে নির্বাচন করেছিল বলে উল্লেখ করেন তিনি।

মোহন রায়হান আরও লেখেন, পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগের দিন তাঁকে এসএসএফের পক্ষ থেকে রিহার্সালেও ডাকা হয়েছিল। কিন্তু পুরস্কার গ্রহণের জন্য এসে তিনি জানতে পারেন, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তাঁর ‘তাহেরের স্বপ্ন’ কবিতার কারণে একটি মহল প্রধানমন্ত্রীর মাধ্যমে তাঁর পুরস্কার বাতিল করিয়েছে।

এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, এটিও একটি অভিযোগের অংশ। এ ছাড়া আরও কিছু অভিযোগ রয়েছে, যেগুলো যাচাই করা হচ্ছে। অভিযোগ এলে সরকার তা আমলে নিতে বাধ্য। বিষয়টি গুরুতর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। একদিনের মধ্যে প্রকৃত বিষয়টি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে