জাতীয়
খুব শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী
বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং খুব শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে কিছু মানুষ মূল্যবৃদ্ধির সুযোগ নেওয়ার চেষ্টা করছে; যারা এ ধরনের কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতেই চলবে।
দেশে মজুত রয়েছে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেল, সাশ্রয়ী হওয়ার আহ্বান সরকারের
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশেও জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি গ্রহণের পাশাপাশি রেশনিং ব্যবস্থার দিকে ঝুঁকছে এবং আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি ও পরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা জোরদার করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে।
মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে, টিমওয়ার্কে সফলতা আসবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এককভাবে নয়, টিমওয়ার্কের মাধ্যমে কাজ করলেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব হবে। বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
৩ সচিবকে বদলি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সোমবার তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে আদেশগুলো জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রেসিডেন্টের আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনগুলো স্বাক্ষর করেন।
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেল সোয়া ৫টায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ নিয়ে চলমান আলোচনা-জল্পনার অবসান ঘটিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি জানিয়েছেন, দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পড়াবেন—এ নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই।
আইনমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন ঢাকার সিজিএম মো. সাজ্জাদুর রহমান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান-এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) মো. সাজ্জাদুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
দুই মন্ত্রীর পিএস, ৫ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের দুজন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং পাঁচজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব মো. মনিরুজ্জামান। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওসিরা যেন কখনো সরাসরি মন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ না করে
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের অবৈধ তদবির চলবে না। বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনে বড় রদবদল : ১১২ উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের মোট ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান-এর স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়।
নতুন অ্যাটর্নি জেনারেল রাগিব রউফ
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাচ্ছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রউফ চৌধুরী-এর ছেলে।
জাতীয় স্বার্থে আপস নয়, ‘পাই পাই’ করে বুঝে নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
প্রতিবেশীসহ বিশ্বের যেকোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ ‘পাই পাই করে’ বুঝে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।