জাতীয়

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনে (নির্ধারিত ৭৮ হাজার টাকা) প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইন্ডিয়া টুডের প্রতিবেদন/ তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা

ইন্ডিয়া টুডের প্রতিবেদন/ তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান–এর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। দলের একাধিক সূত্রের বরাত দিয়ে শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–তে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন

প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে গ্রেড–২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—এই চুক্তি কার্যকর থাকবে।

২৫ জুলাই, ২০২৬
নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি: মন্ত্রিপরিষদ সচিব

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি: মন্ত্রিপরিষদ সচিব

তিনি আরও জানান, সংসদ সদস্যদের শপথের পর নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো তাদের নিজ নিজ সংসদ সদস্যদের মধ্য থেকে নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন, তিনি রাষ্ট্রপতিকে তা অবহিত করবেন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের প্রস্তাব দেবেন বা নিয়োগ প্রদান করবেন। সবশেষে একটি সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

২৫ জুলাই, ২০২৬
সরকার সব সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী

সরকার সব সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী

হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র ও সরকারের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে—এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার ও অনিয়মের সঙ্গে জড়িত সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর।

২৫ জুলাই, ২০২৬
ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমে ৫.৩ মাত্রার কম্পন

ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমে ৫.৩ মাত্রার কম্পন

বাংলাদেশের ভূ-প্রকৃতিতে এক মাসের মধ্যে দশমবারের মতো ভূকম্পন আঘাত হেনেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এবারের ভূমিকম্পে উদ্বেগের বিষয় হলো এর উৎপত্তিস্থল, যা সাধারণত প্রতিবেশী দেশগুলোতে হলেও এবার সরাসরি বাংলাদেশের ভেতরেই ছিল।

২৫ জুলাই, ২০২৬
লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদায় থাকা একাধিক ব্যক্তি ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে এখনো কয়েকজন উপদেষ্টা লাল পাসপোর্ট জমা দেননি, যাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

২৫ জুলাই, ২০২৬
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, শুরু হবে যেসব উপজেলায়

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, শুরু হবে যেসব উপজেলায়

আগামী ১০ মার্চ সরকারিভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিকভাবে দেশের ১৩ জেলার একটি করে ওয়ার্ডে এ কর্মসূচি শুরু হবে। সুষ্ঠু বাস্তবায়নের জন্য উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির প্রধান হিসেবে থাকবেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা।

২৫ জুলাই, ২০২৬
অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান

অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান

প্রধানমন্ত্রী দেশীয় রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, “আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তৌফিক দেবেন।”

২৫ জুলাই, ২০২৬
‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় ‘নোট অব ডিসেন্ট’-এর কী হবে, যা বললেন আলী রীয়াজ

‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় ‘নোট অব ডিসেন্ট’-এর কী হবে, যা বললেন আলী রীয়াজ

সার্বভৌম জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবেই গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। তিনি বলেন, এটি কেবল সংখ্যার হিসাব নয়; বরং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন। সে কারণে আইনি বিবেচনার বাইরেও এই রায় বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ওপর একটি নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা বর্তায়।

২৫ জুলাই, ২০২৬
৩ সিটি কর্পোরেশন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

৩ সিটি কর্পোরেশন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

মেয়াদোত্তীর্ণ তিন সিটি করপোরেশন—ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই তিন সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন করার পর পর্যায়ক্রমে বাকি ৯ সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে।

২৫ জুলাই, ২০২৬
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় আরেকটি তদন্ত কমিশন গঠনের কথা বলা হয়েছে এবং এটি সরকারের প্রতিশ্রুতির অংশ। নির্বাচনী ইশতেহারেও বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখ করে তিনি জানান, বিডিআর বিদ্রোহের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করা হবে অথবা কমিশন গঠন করে তার প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি বলেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু