জাতীয়

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

সার্বভৌম জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবেই গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। তিনি বলেন, এটি কেবল সংখ্যার হিসাব নয়; বরং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন। সে কারণে আইনি বিবেচনার বাইরেও এই রায় বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ওপর একটি নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা বর্তায়।

২৫ জুলাই, ২০২৬
সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সাংবিধানিক বিধান রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
মাননীয় মন্ত্রী না, আমি জনগণের কামলা: ধর্মমন্ত্রী

মাননীয় মন্ত্রী না, আমি জনগণের কামলা: ধর্মমন্ত্রী

মাননীয় মন্ত্রী’ সম্বোধন শুনতে ভালো লাগে না জানিয়ে নিজেকে ‘জনগণের কামলা’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। ধর্মমন্ত্রী বলেন, 'আপনারা যে মাননীয় মন্ত্রী বলেন, আমি কিন্তু জনগণের কামলা। মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে। কারণ জনগণ ভোট দিয়ে কাজ করার দায়িত্ব দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
যানবাহনে জ্বালানি নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার

যানবাহনে জ্বালানি নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা নিয়ন্ত্রণে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শুক্রবার (৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিপিসি। নতুন নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির জন্য প্রতিদিন ১০ লিটার পর্যন্ত তেল নেওয়া যাবে।

২৫ জুলাই, ২০২৬
পুরনো পোশাকে ফিরে চায় পুলিশ

পুরনো পোশাকে ফিরে চায় পুলিশ

এ অবস্থায় সোমবার রাতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের স্বাক্ষরে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, বাহিনীর বেশিরভাগ সদস্যই তড়িঘড়ি করে নেওয়া এই পোশাক পরিবর্তনের পক্ষে নন। বরং তারা বর্তমানে পরিহিত পোশাককে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে দেখেন।

২৫ জুলাই, ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৫টি, জামায়াত জোট পেতে পারে ১৩টি

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৫টি, জামায়াত জোট পেতে পারে ১৩টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর এবার আলোচনায় সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন। সাধারণ আসনে দল ও জোটগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে এই আসন বণ্টন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান হিসাব অনুযায়ী বিএনপি ও তার মিত্ররা ৩৫টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর এবার আলোচনায় সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন।

২৫ জুলাই, ২০২৬
দলীয় পরিচয় দেখব না, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব: প্রধানমন্ত্রী

দলীয় পরিচয় দেখব না, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব: প্রধানমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

২৫ জুলাই, ২০২৬
রোজায় ১০ লাখের বেশি পরিবার পাবে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রোজায় ১০ লাখের বেশি পরিবার পাবে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালিতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

২৫ জুলাই, ২০২৬
আ.লীগ সরকার পতনের দিন বঙ্গভবনে কী ঘটেছিল, জানালেন রাষ্ট্রপতি

আ.লীগ সরকার পতনের দিন বঙ্গভবনে কী ঘটেছিল, জানালেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনটা জনবিস্ফোরণে রূপ নেয়। সেদিন কেউই আঁচ করতে পারেনি যে কী হতে চলেছে। সম্প্রতি বঙ্গভবনে নিজ কার্যালয়ে বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সেই দিনের স্মৃতিচারণা করেন। রাষ্ট্রপতি বলেন, ‘যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো, যেকোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে তাদের উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়। দগ্ধদের সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দগ্ধরা হলেন: মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।

২৫ জুলাই, ২০২৬
ড. ইউনূস ও নজরুল ইসলাম খানসহ রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

ড. ইউনূস ও নজরুল ইসলাম খানসহ রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

প্রায় দুই যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। দলের পক্ষ থেকে আগেই স্পষ্ট করা হয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু