মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে, টিমওয়ার্কে সফলতা আসবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এককভাবে নয়, টিমওয়ার্কের মাধ্যমে কাজ করলেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব হবে।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্ত্রী বলেন, “আমাদের মিশন একটাই—মানুষের জন্য কাজ করা। কাজের ক্ষেত্রে আমাদের দলের ইশতেহার ও নির্ধারিত গাইডলাইনকে সামনে রেখে এগোতে হবে। সবাই আন্তরিকভাবে একসঙ্গে কাজ করলে আমরা অবশ্যই সফল হবো।”

তিনি আরও বলেন, গত এক বছরে কী কী কাজ হয়েছে তা পর্যালোচনা করে ঘাটতিগুলো চিহ্নিত করতে হবে। পাশাপাশি আগামী ১০০ দিনের মধ্যে কী অর্জন করতে চাই, সে অনুযায়ী একটি সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ জরুরি।

কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। কাজের ক্ষেত্রে ‘রুলস অব বিজনেস’ বা কার্যবিধিমালার বাইরে আমরা যাব না। যেখানে যা প্রয়োজন, তা স্পষ্টভাবে উপস্থাপন করবেন।”

রমজান ও ঈদকে সামনে রেখে শ্রমঘন শিল্পে সম্ভাব্য শ্রম অসন্তোষের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, “মাহে রমজান আসছে। ঈদুল ফিতরের আগে যাতে কলকারখানা বা শ্রমঘন শিল্পে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়, সে বিষয়ে আগেই প্রস্তুতি নিতে হবে।”

পরিচিতিমূলক সভায় বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক। তিনি বলেন, “প্রথম তিন মাসের একটি সুস্পষ্ট ওয়ার্ক প্ল্যান তৈরি করতে হবে, যাতে আমরা মানুষকে বলতে পারি—এই তিন মাসে আমরা নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন করেছি।”

প্রতিমন্ত্রী আরও বলেন, সাবেক উপদেষ্টাদের দেওয়া পরামর্শগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। ঈদের সময় বিভিন্ন সেক্টরে শ্রমিক আন্দোলনের সম্ভাবনা থাকে উল্লেখ করে তিনি বলেন, “কোথায় কী ধরনের সমস্যা হতে পারে, তা আগেই চিহ্নিত করে সমাধানের প্রস্তুতি নিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূইয়া। এ সময় মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু