জাতীয়
দপ্তরগুলোতে গণতান্ত্রিক সংস্কার ও আস্থার ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নিতে হবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি—এ কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
ডিএসসিসির নতুন প্রশাসক আবদুস সালাম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর প্রশাসক হিসেবে এবার দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. আবদুস সালামকে।
সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে: ধর্মমন্ত্রী
আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা) আটকে পড়া যাত্রীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। ধর্মমন্ত্রী বিমানবন্দর পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ শোনেন। তিনি এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন।
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
এ বছরের মতো অন্যান্য বছরের ন্যায় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হবে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত হচ্ছেন।
মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ
সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায়। আগামী মঙ্গলবার বিকেলে এ শপথ অনুষ্ঠিত হবে। একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্যাস লিকেজ-সিলিন্ডার বিস্ফোরণ ঠেকাতে একসঙ্গে কাজ করবে তিন মন্ত্রণালয়: ত্রাণমন্ত্রী
গ্যাস লিকেজ এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলোকে নিয়মের মধ্যে আনতে শিল্প, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একসাথে মিলে কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের হালিশহরে ও কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডের ঘটনায়, দগ্ধদের দেখতে এসে এই আশ্বাস দেন তিনি। আসাদুল হাবিব দুলু বলেন, 'দিন দিন গ্যাস লিকেজ থেকে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে।
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ১৩ দেশের রাষ্ট্রপ্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
জনগণের ট্যাক্সে চলি, জবাবদিহিতা নিশ্চিত করা তাই নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী
জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সরকারকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার বাস্তবতার মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন
পতিত আওয়ামী সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি কি উপস্থিত থাকছেন?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলীয় প্রধান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হলেও, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির সম্ভাবনা কম বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে থাকবেন। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে।
ফ্যামিলি কার্ড যেভাবে পাবেন, যা যা লাগবে আবেদনে
আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, পরীক্ষামূলক ভাবে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। বিএনপির অন্যতম নির্বাচনী ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। নির্বাচনে জয়লাভের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ ঐতিহাসিক ৭ই মার্চ
১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে নতুন মাত্রা দেয়। সেদিন ঢাকায় জনসমুদ্রে পরিণত হয় রেসকোর্স ময়দান। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসে বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য। চারদিকে ছিল উত্তেজনা, স্লোগান আর স্বাধীনতার প্রত্যাশায় মুখর পরিবেশ। লাখো মানুষের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে উচ্চারণ করেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”