মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায়। আগামী মঙ্গলবার বিকেলে এ শপথ অনুষ্ঠিত হবে। একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি।

জাতীয় সংসদকে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করে রাজনৈতিক সিদ্ধান্তে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। দেড় বছর ধরে সংসদ কার্যকর না থাকলেও সংসদ ভবনকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে। তারই ধারাবাহিকতায় মন্ত্রিসভার শপথও সেখানে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইতিমধ্যে জাতীয় সংসদ সচিবালয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। সাধারণত জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়ে থাকে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় জানান, আপাতত ১৭ তারিখের শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আগে শনিবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ সাংবাদিকদের বলেন, নতুন মন্ত্রিসভার শপথ সর্বোচ্চ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই হতে পারে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। তিনি তখন উল্লেখ করেছিলেন, সংবিধান অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন। তবে সরকার গঠন করতে যাওয়া বিএনপি ও অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র জানিয়েছে, রাজনৈতিক সিদ্ধান্তে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এরপর থেকে সংসদ কার্যকর না থাকলেও সংসদ ভবনকে ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয় ছিল সংসদ ভবন এলাকায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের আগ্রহে সেখানে ওই কার্যালয় স্থাপন করা হয়েছিল।

পরবর্তীতে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং সর্বশেষ তিনটি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিশনের কার্যালয়ও সংসদ ভবন এলাকায় স্থানান্তর করা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর জুলাই জাতীয় সনদ প্রণয়নকারী জাতীয় ঐকমত্য কমিশনের স্বাক্ষর অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

উল্লেখ্য, দুই–তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনায় দুটি আসনের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

প্রকাশিত ফলাফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। এর মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। সূত্র: প্রথম আলো

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু