দপ্তরগুলোতে গণতান্ত্রিক সংস্কার ও আস্থার ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নিতে হবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি—এ কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন জরুরি। এ লক্ষ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে এবং তার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।'

তিনি আরও বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিক মানোন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা হবে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, নতুন পদ সৃষ্টির ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুমোদনের বিষয়ও বিবেচনায় রয়েছে। দক্ষ জনবল নিয়োগ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।'

আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দিয়ে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের কাছ থেকে পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। এসব প্রস্তাবের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম-সহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু