বেগম রোকেয়া দিবস আজ: নারী জাগরণের অগ্রদূতকে স্মরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত, সাহিত্যিক ও সমাজসংস্কারক বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিনটিকে প্রতি বছরই রাষ্ট্রীয়ভাবে গভীর শ্রদ্ধায় পালন করা হয়। ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে জন্ম নেওয়া এই মহিয়সী নারী ১৯৩২ সালের এই দিনেই পৃথিবী ছেড়ে চলে যান।

দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ সকালে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার বিশিষ্ট নারীর হাতে রোকেয়া পদক তুলে দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নারীশিক্ষা, নারী অধিকার, শ্রম অধিকার, মানবাধিকার থেকে শুরু করে ক্রীড়া—বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এ বছর চার জন গুণী নারীকে এই পদকে ভূষিত করা হচ্ছে।
 
এবার পদক পাচ্ছেন:
নারীশিক্ষা (গবেষণা): ড. রুভানা রাকিব
নারী অধিকার (শ্রম অধিকার): কল্পনা আক্তার
মানবাধিকার: নাবিলা ইদ্রিস
নারী জাগরণ (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা

দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, 'রক্ষণশীল সমাজব্যবস্থার মধ্যেও বেগম রোকেয়া নারীশিক্ষার গুরুত্ব উপলব্ধি করে অসীম সাহস নিয়ে কাজ করেছেন। তাঁর পথ ধরেই দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নের যাত্রা এগিয়ে চলেছে।'

বেগম রোকেয়ার লেখা ‘সুলতানাস ড্রিম’ বা ‘সুলতানার স্বপ্ন’ নারী মুক্তিচিন্তার এক অনন্য দলিল হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। গ্রন্থটি ইউনেসকোর ‘ওয়ার্ল্ড মেমোরি’ তালিকায় অন্তর্ভুক্ত হয়ে তাঁর সাহিত্যকীর্তিকে আরও সমৃদ্ধ করেছে। মতিচূর, পদ্মরাগ ও অবরোধবাসিনীসহ তাঁর অন্যান্য রচনাও আজও নারী অধিকার ও সামাজিক মুক্তির সংগ্রামে অনুপ্রেরণা যোগায়। ২০০৪ সালে বিবিসি বাংলার করা জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন তিনি।

বাংলার নারীদের অগ্রযাত্রায় বেগম রোকেয়ার অবদান আজও অনস্বীকার্য। তাঁর কর্ম, আদর্শ ও চেতনা স্মরণে জাতি আজ গভীর শ্রদ্ধায় পালিত করছে বেগম রোকেয়া দিবস।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি