এদিকে, কবরস্থানের আশপাশের পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, সোয়াট, ডিবি ও সাদা পোশাকধারী সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুরো এলাকায় তল্লাশি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, দাফনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে, দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।