শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি-এর নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া আড়াইটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা আয়োজিত হয়।

অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা হাদির জানাজায় অংশ নিয়েছেন।

এদিকে, সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জানাজাস্থলে জমায়েত হতে শুরু করেন। বেলা ১২টার আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ মানুষে ভরে ওঠে।

নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব, আনসার ও সেনা সদস্য মোতায়েন ছিলেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়।

সহযোদ্ধা ও সমর্থকদের শোক মিছিলের মাধ্যমে জানাজার মাঠে আনা হয় হাদির মরদেহ।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ ওসমান হাদি দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (১৯ ডিসেম্বর) তার মরদেহ দেশে আনা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি