নবীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা ফারুক আহমেদের বহিষ্কার আদেশ প্রত্যাহার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। ২০ নভেম্বর, বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান, সাবেক উপজেলা চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্যপদ ফিরিয়ে দেওয়ায় এখন থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা একযোগে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দলের নীতি ও আদর্শ সমুন্নত রেখে আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড