নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গত বছরের এক গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এই গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদকে কেন্দ্র করে নেপালে ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে এর পেছনে দীর্ঘদিনের দুর্নীতি ও অর্থনৈতিক সংকট নিয়ে জনঅসন্তোষও বড় ভূমিকা রাখে। ওই সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন বিক্ষোভকারী।

এই ঘটনার তদন্তে গঠিত একটি কমিশন সাবেক প্রধানমন্ত্রী ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেখককে ‘ফৌজদারি অবহেলা’র দায়ে অভিযুক্ত করে বিচারের আওতায় আনার সুপারিশ করে। একই প্রতিবেদনে সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুংকেও গ্রেপ্তারের সুপারিশ করা হয়েছে।

তবে এর আগে ওলি এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে এক সাক্ষাৎকারে একে ‘চরিত্রহনন ও নোংরা রাজনীতি’ বলে উল্লেখ করেছিলেন।

এদিকে, নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন শাহ শপথ নেওয়ার একদিনের মাথায় এই গ্রেপ্তারি অভিযান চালানো হলো।

নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, 'আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার সূচনা।'

ঘটনার পর রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না হয়।

বিশ্লেষকদের মতে, নতুন সরকার এই পদক্ষেপের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতার বার্তা দিতে চায়। এখন দেখার বিষয়, আলোচিত এই ঘটনার বিচার প্রক্রিয়া কতটা নিরপেক্ষ ও কার্যকরভাবে সম্পন্ন হয়।

সূত্র: বিবিসি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি