নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
নেপালে গত বছরের ভয়াবহ ‘জেন-জি’ বিক্ষোভ দমনকে ঘিরে সহিংসতা ও প্রাণহানির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকালে ভক্তপুরের গুন্ডু এলাকায় নিজ বাসভবন থেকে অলিকে আটক করা হয়। পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর শপথ গ্রহণের একদিন পরই এই পদক্ষেপ নেওয়া হলো। গ্রেপ্তারের পর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, এটি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়ার সূচনা। তিনি জোর দিয়ে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

তবে গ্রেপ্তারের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী অলি ক্ষোভ প্রকাশ করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন। তিনি এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী ছাত্র-যুব আন্দোলন থেকে শুরু হওয়া ‘জেন-জি’ বিক্ষোভ দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত ১৯ জন তরুণসহ ৭০ জনের বেশি মানুষ নিহত হন।

এই সহিংসতার জেরে তৎকালীন অলির সরকারের পতন ঘটে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার নেতৃত্ব দেন দেশের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বলেন্দ্র শাহ সহিংসতার ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করেন। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সেই তদন্ত প্রতিবেদন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানোর নির্দিষ্ট কোনো নির্দেশের প্রমাণ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপের ঘাটতি ছিল। এই গাফিলতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন পুলিশ প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দায়ীদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা