ন’গঞ্জে চুরি ছিনতাই ও ডাকাতি রোধে শক্ত অবস্থানে রয়েছে জেলা পুলিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জে চুরি ছিনতাই ও ডাকাতি রোধে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিয়মিত ছিনতাইকারী ও সংঘবদ্ধ ডাকাতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চুরি ও ছিনতাইয়ের মত অপরাধ রোধে নারায়ণগঞ্জে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে পুলিশ। এছাড়াও নিয়মিত শহরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

এদিকে ডাকাতির ঘটনাগুলো সাধারণত গ্রাম এলাকায় হওয়ায় পুলিশের তৎপরতা চালানো কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এসকল এলাকা দুর্গম হওয়ায় পুলিশের পৌঁছাতে সময় লাগে। এর ফলে সহজেই পার পেয়ে যায় অপরাধীরা।

নারায়ণগঞ্জ বিগত কয়েক মাসে সংঘটিত বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গ্রেপ্তারের কয়েক মাসের মধ্যেই জামিনে বেরিয়ে যায় এসকল অপরাধীরা। এছাড়াও নারায়ণগঞ্জের আশেপাশের বিভিন্ন জেলা থেকে অপরাধীরা এসে ডাকাতির মত ঘটনা ঘটাচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, আড়াইহাজারে যে সকল এলাকাগুলোতে ডাকাতি হয় সেগুলো তিন চার কিলোমিটার ভেতরে। সেখানে পায়ে হেঁটে যেতে হয়। পুলিশ তো গাড়ি নিয়ে সেখানে যেতে পারে না। গত মাসে আড়াইহাজারে যে ডাকাতি হয়েছে সে ঘটনায় ইতিমধ্যে তিনজন গ্রেপ্তার করা হয়েছে। আড়াইহাজারে দুইটি ইউনিয়ন রয়েছে। সেখানে প্রতিটি ঘরে ডাকাত দলের সদস্য রয়েছে। বংশানুক্রমে তারা ডাকাত এবং এই পরিচয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এরা বেশিরভাগ জামিন পেয়ে এসেছে আবার চলে যাচ্ছে। আমরা ডাকাতদের গ্রেপ্তার করি তারা আবার জামিনে চলে আসে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে চুরি ছিনতাই বেড়েছে। আমরা চেষ্টা করছি, দিনে ও রাতে আমাদের ৬৮টি টহল চলছে। আমাদের এটা নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে কারণ বেশিরভাগ মানুষই ভাসমান মানুষ। তারা ছিনতাই করে আবার চলে যাচ্ছে। গতমাসে ও এর আগের মাসে যত চুরি হয়েছে সেগুলোর আসামি ধরা হয়েছে। তবে এরা ভাসমান মানুষ হওয়ায় আমাদের নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি