নিম্নমানের হেলমেট ভাঙার ব্যতিক্রমী কর্মসূচি ডিএমপির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর গুলশান-২ এলাকায় নিম্নমানের ও অনুমোদনহীন প্লাস্টিক হেলমেট বর্জন এবং প্রতীকীভাবে ভেঙে ফেলার মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ট্রাফিক পুলিশ জানায়, অনেক মোটরসাইকেল চালক ও আরোহী কেবল জরিমানা এড়াতে সস্তা ও নিম্নমানের হেলমেট ব্যবহার করেন। তবে এসব হেলমেট দুর্ঘটনার সময় মাথাকে পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হয়, বরং ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মিজানুর রহমান বলেন, 'বাজারে প্রচলিত কমদামি প্লাস্টিকের হেলমেটগুলো দুর্ঘটনার সময় কার্যকর সুরক্ষা দিতে পারে না। তাই জীবন রক্ষায় বিআরটিএ অনুমোদিত মানসম্মত হেলমেট ব্যবহারের কোনো বিকল্প নেই।'

কর্মসূচির অংশ হিসেবে গুলশান-২ সংলগ্ন ফিডার রোডে মোটরসাইকেল থামিয়ে চালকদের নিম্নমানের হেলমেট ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। পরে চালকেরা নিজেরাই তাদের অনিরাপদ হেলমেট ভেঙে ভবিষ্যতে মানসম্মত হেলমেট ব্যবহারের প্রতিশ্রুতি দেন।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, এটি শুধু প্রতীকী উদ্যোগ নয়; বরং নিরাপদ সড়ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ বার্তা। নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব এখন সময়ের দাবি।

ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি