নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মেজ ভাই শরীফ ওমর বিন হাদি। তবে জিডিতে নিরাপত্তা চাওয়ার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় জিডিটি করেন শরীফ ওমর বিন হাদি।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার শরীফ ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তবে তিনি এখনো সেখানে যোগদান করেননি।
এর আগে যাওয়ার আগে শহীদ হাদির একমাত্র সন্তান ফিরনাস ইবনে ওসমান হাদিকেও যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন শরীফ ওমর। এ বিষয়ে শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা আপত্তি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ফিরনাসকে সবাই নিতে চাইবে—এটাই স্বাভাবিক। তবে তার বাবা একজনই, তিনি শহীদ ওসমান হাদি।
শনিবার সন্ধ্যায় ফেসবুকে আলাদা আলাদা পোস্টে তাঁরা এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় আসার পরই নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন শহীদ হাদির মেজ ভাই শরীফ ওমর বিন হাদি।