সোমবার (১৮ মে) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘মো. সাখাওয়াত হোসেন নোবিপ্রবি আইন বিভাগের প্রথম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’
শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মো. সাখাওয়াত হোসেন ১৮ মে ২০২৬ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।