ন্যাটো আমাদের পাশে নেই, আমরা কেন তাদের পাশে থাকব: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সামরিক জোট ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে চলমান সংঘাতে ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলোর সমর্থন না পাওয়ায় তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (২৭ মার্চ) ফ্লোরিডার মিয়ামিতে এক বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, 'ন্যাটোর সদস্য দেশগুলো যদি সংকটকালে যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ায়, তবে ওয়াশিংটনেরও তাদের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত নয়।'

বক্তৃতায় তিনি উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্তের আগে ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা করা হয়নি। হামলার পর ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশ এ সামরিক পদক্ষেপের বিরোধিতা করে।

এতে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, 'আমরা সব সময় তাদের পাশে থেকেছি। কিন্তু এখন তাদের আচরণ দেখে মনে হচ্ছে, আমাদের তাদের পাশে থাকার প্রয়োজন নেই।'

তিনি আরও বলেন, 'যদি তারা আমাদের পাশে না থাকে, তবে আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না।'

উল্লেখ্য, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত প্রায় চার সপ্তাহ ধরে চলছে। এই পরিস্থিতিতে ন্যাটোর ইউরোপীয় সদস্যদের নিষ্ক্রিয়তা বা বিরোধিতা নিয়ে মার্কিন প্রশাসনের অস্বস্তি আগেই প্রকাশ পেয়েছিল। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই অসন্তোষকে আরও স্পষ্ট করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য ন্যাটোর ভবিষ্যৎ এবং আটলান্টিক অঞ্চলের দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক সম্পর্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা