অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা কার্যক্রম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
প্রায় দেড় বছর ধরে টানাপোড়েনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা পরিষেবা পুনরায় পূর্ণমাত্রায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশই ধাপে ধাপে ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করছে বলে জানা গেছে।

শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে সব শ্রেণির ভারতীয় নাগরিকদের জন্য ভিসা চালু করেছে। অপরদিকে, ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের সময় দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়টি অগ্রাধিকার পায়। বর্তমানে ভারতে অবস্থিত বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে। তবে ঢাকা চায়, দিল্লিও দ্রুত একই ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণ করুক।

নয়াদিল্লির সরকারি সূত্র জানায়, গত বছর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা ব্যাহত হলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে চিকিৎসা ও পারিবারিক জরুরি প্রয়োজনের ক্ষেত্রে পৃথকভাবে ভিসা প্রদান অব্যাহত ছিল।

সূত্রটি আরও জানায়, এখন ধাপে ধাপে ভিসা কার্যক্রম সম্পূর্ণভাবে চালুর প্রচেষ্টা চলছে। দুই দেশের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে অর্থনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর রূপরেখাও প্রণয়ন করা হতে পারে।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়। হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু হওয়ার পর গত দুই মাসে ভারতীয় নাগরিকদের ১৩ হাজারের বেশি ভিসা প্রদান করা হয়েছে। এসব ভিসার মধ্যে রয়েছে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক সাক্ষাতের উদ্দেশ্যে ভ্রমণ।

পরিসংখ্যান বলছে, ভারতে আগত বিদেশি পর্যটকদের মধ্যে ২০ শতাংশের বেশি বাংলাদেশি। ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ২১ লাখ ২০ হাজার পর্যটক ভারতে গেলেও ২০২৪ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ১৭ লাখ ৫০ হাজারে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে নতুন রাজনৈতিক বাস্তবতায় ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা জোরদার হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে