অফিস নিয়ে ভাড়া না দিয়ে মালামাল ‘চুরি’ করলেন সমন্বয়ক হাসিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রাজধানীর হাতিরপুলে ভাড়া নেওয়া একটি অফিস থেকে এসিসহ বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, মালামাল তিনি বা তার লোকজন নেননি; সেগুলো চুরি হয়েছে।

অফিসের মালিকপক্ষের অভিযোগ, গত শুক্রবার (১৩ মার্চ) হাতিরপুল কাঁচাবাজারের বিপরীতে ১৮১ এলিফ্যান্ট রোডের দ্বিতীয় তলার ভাড়া করা অফিস থেকে হাসিব ও তার সহযোগীরা মালামাল নিয়ে যান। ওই অফিসটিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

জানা গেছে, প্রায় দুই হাজার বর্গফুট আয়তনের অফিসটি পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ব্যবহার করছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম সাহেদ রিপন। তার ব্যবসা ভালো না চলায় ডেকোরেশন, ফার্নিচার ও অন্যান্য সরঞ্জামসহ ‘রেডি অফিস’ হিসেবে ভাড়া দেওয়ার জন্য সেখানে নোটিশ দেওয়া হয়। গত বছরের নভেম্বরে হাসিব আল ইসলাম ও তার সহযোগী মুনতাসিম বিল্লাহ মাহফুজ অফিসটি ভাড়া নিতে আগ্রহ দেখান।

রিপনের পক্ষে অফিসটি দেখাশোনা করতেন ফরহান হোসেন। তিনি জানান, আট লাখ টাকা অগ্রিম ও মাসে এক লাখ টাকা ভাড়ায় চুক্তির কথা হয়। তবে অফিসে ওঠার সময় তিন লাখ টাকা অগ্রিম দেওয়া হয় এবং নভেম্বরের ১০ তারিখের মধ্যে বাকি পাঁচ লাখ টাকা ও ওই মাসের ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পুরো টাকা পরিশোধের পর লিখিত চুক্তি করার কথা থাকলেও আর কোনো টাকা দেওয়া হয়নি। সেই সময়ের টাকা লেনদেন ও প্রতিশ্রুতির একটি ভিডিও ধারণ করে রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

ফরহানের ভাষ্য অনুযায়ী, অফিসে ওঠার পর থেকে আর কোনো ভাড়া দেওয়া হয়নি। দীর্ঘদিন ভাড়া ও বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ভবনের মালিক কয়েকদিন আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর মধ্যে রাতের বেলা অফিস থেকে ধীরে ধীরে বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

তার দাবি, শুক্রবার রাতে কয়েকটি চেয়ার-টেবিল বের করা হলে পাশের দোকানদাররা বিষয়টি জানায়। খবর পেয়ে ভবনের মালিক নিচে নামলে অফিস খোলা অবস্থায় চাবি রেখে হাসিব ও তার সহযোগীরা চলে যান। ভবনের মালিক ওই ভবনের ওপরের তলায় বসবাস করেন।

ফরহান হোসেনের দাবি, অফিসে মোট নয়টি এয়ার কন্ডিশনার ছিল। এর মধ্যে আটটি সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আরও কিছু মালামাল নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে পুরো তালিকা এখনো যাচাই করা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম সাহেদ রিপন বলেন, ঘটনার পর তিনি হাসিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি। পরে হাসিবের পক্ষ থেকে একজন জানায়, অফিসের মালামাল তারা নেয়নি, সেগুলো চুরি হয়েছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

ভবনের মালিক ঝুনু মিয়া জানান, তিনি ভবনের ওপরের তলায় থাকেন। সাব্বির নামে এক ব্যক্তি তার কাছ থেকে অফিসটি ভাড়া নিয়েছিলেন এবং পরে সেটি আসবাবপত্রসহ অন্যদের কাছে ভাড়া দেওয়া হয়। বর্তমানে নতুন ভাড়াটিয়া আসবাবপত্র খুলে নিয়ে চলে গেছে বলে তিনি জানতে পেরেছেন।

জানা গেছে, ওই অফিসটি একসময় ডাকসুর সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানির সামাজিক সংগঠন ‘টিম পজিটিভ বাংলাদেশ’-এর কার্যালয় ছিল। পরে গোলাম রব্বানির স্ত্রী ইসরাত বারী তৃণার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে এটি ব্যবহার করছিলেন তানিম সাহেদ রিপন।

এ বিষয়ে হাসিব আল ইসলাম বলেন, দুই মাসের ভাড়া বকেয়া ছিল এবং সেটি পরিশোধ করে বিষয়টির সমাধান করা হয়েছে। তবে অফিসের মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি সরাসরি মন্তব্য না করে তার আইনি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে বলেন।

পরে জানা যায়, তার আইনি প্রতিনিধি মুনতাসিম বিল্লাহ মাহফুজ। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।  সূত্র: এশিয়া পোস্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি