‘অপমানিত বোধ করছেন’, নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়ার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

রয়টার্সকে রাষ্ট্রপতি বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেকে ‘অপমানিত’ মনে করছেন। সংস্থাটি জানায়, দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও রাষ্ট্রপতির পদ মূলত আনুষ্ঠানিক; নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যাওয়ার পর পরিস্থিতি বদলে গেলে সংসদ ভেঙে যাওয়ার কারণে প্রেসিডেন্টই একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করেন।

২০২৩ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য নির্বাচিত হন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। দলটি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিষিদ্ধ থাকছে।

সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি দায়িত্ব থেকে সরে যেতে আগ্রহী। তবে নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে দায়িত্ব পালন করে যেতে হচ্ছে। তিনি জানান, প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাঁর সঙ্গে কোনও বৈঠক করেননি। রাষ্ট্রপতির প্রেস বিভাগও প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে দেশের সব দূতাবাস থেকে তাঁর প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়।

সাহাবুদ্দিন বলেন, এতদিন সব কনস্যুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি থাকত। এগুলো এক রাতে সরিয়ে ফেলা হওয়াকে তিনি ‘অপমানজনক’ হিসেবে দেখছেন। এই বিষয়ে ড. ইউনূসকে চিঠিও দিয়েছিলেন তিনি, তবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস-উপদেষ্টারা কোনও মন্তব্য করেননি বলে জানায় রয়টার্স।

রাষ্ট্রপতি আরও বলেন, তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। হাসিনাবিরোধী বিক্ষোভের সময় সেনাবাহিনী হস্তক্ষেপ না করায় শেখ হাসিনার পক্ষে ক্ষমতায় থাকা কঠিন হয়েছিল। তাঁর মতে, সেনাপ্রধান স্পষ্টভাবে জানিয়েছেন, ক্ষমতা দখলের কোনও ইচ্ছা তাঁর নেই। যদিও সামরিক শাসনের ইতিহাস থাকা দেশে জেনারেল জামান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছেন।

সাহাবুদ্দিন বলেন, শুরুতে কয়েকজন আন্দোলনকারী ছাত্র তাঁর পদত্যাগ দাবি করলেও গত কয়েক মাসে কোনও রাজনৈতিক দল এমন দাবি করেনি। জনমত জরিপে দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটই পরবর্তী সরকার গঠনে এগিয়ে।

২০ বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না—এই প্রশ্নের জবাবে কোনও মন্তব্য করতে চাননি সাহাবুদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই তিনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন এবং কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই।
সূত্র: রয়টার্স।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মিরপুরে সংঘর্ষ-আগুনের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার; গ্রেপ্তার ২২ সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. মিরপুরে সংঘর্ষ-আগুনের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার; গ্রেপ্তার ২২ সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর