ওসমান হাদির ওপর নৃশংস হামলায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে অমানবিক, নৃশংস ও পরিকল্পিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করা হয়।
 
বিবৃতিতে বলা হয়, এই হামলা সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নির্বাচনি পরিবেশ নস্যাৎ করতে সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়ানোর একটি নীলনকশা দেশে সক্রিয় রয়েছে। একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে সমাজে ভয়-আতঙ্ক ছড়িয়ে ফায়দা লুটতে চাইছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই–আগস্টে গণতন্ত্রের বিজয়ের ধারাকে বাধাগ্রস্ত করতেই দেশকে আবারো নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।

বিএনপি বলেছে, গণতন্ত্রের পথচলাকে রুদ্ধ করতে এবং জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। নাশকতাকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে রক্ষা করতে হবে।

হাদির ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

এর আগে দুপুরে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তরা গুলি করলে গুরুতর আহত হন হাদি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ