পাবনায় নির্বাচনি প্রচারে জামায়াতের হামলায় বিএনপির নিন্দা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
পাবনার ঈশ্বরদীতে নির্বাচনি প্রচারকালে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের পরিকল্পিত হামলার অভিযোগ তুলে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদীতে নির্বাচনি প্রচার চলাকালে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের সশস্ত্র হামলায় প্রায় অর্ধশতাধিক বিএনপি কর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মন্ডল এ হামলায় নেতৃত্ব দিয়েছেন বলেও দাবি করেছে বিএনপি।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনি প্রচারে জামায়াত ‘ধর্মীয় প্রলোভন’ ও ‘জান্নাতের টিকিট বিক্রি’সহ আপত্তিকর বিষয় ব্যবহার করলে সাধারণ মানুষ প্রতিবাদ জানায়। এরই জেরে জামায়াত কর্মীরা প্রথমে জনতার ওপর, পরে শান্তিপূর্ণভাবে প্রচার চালানো বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায়।

বিএনপি জানিয়েছে, 'দৈনিক মানবজমিন'-এ প্রকাশিত ছবিতে জামায়াত কর্মী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে হামলায় অংশ নিতে দেখা গেছে। কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণীতভাবে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করছে। এ ঘটনা জামায়াতের ‘উগ্রতা ও সহিংস রাজনৈতিক চরিত্রের নগ্ন রূপ’ প্রকাশ করেছে বলেও জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে বিএনপি জানায়, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে তারা বদ্ধপরিকর। লক্ষ কোটি সমর্থকের দলের সংযমকে দুর্বলতা মনে করা ঠিক নয়। শত উসকানিতেও তারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করবে বলেও জানায় তারা।

ঘটনাটিকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে বিএনপি সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনা এবং আগামী জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জরুরি সরকারি পদক্ষেপের দাবি জানায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ