ফতুল্লায় ফুটন্ত পানিতে জ্বলসে গেলো শিশুর মুখ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
চার বছরের ফুটফুটে শিশু মোসা জান্নাতুল। এখনো কিছুই বুঝার বয়স হয়নি তার। বেঁচে থাকা আর মরে যাওয়ার স্বাদও বুঝে না শিশুটি। যে বয়সে পুরো পরিবার মাতিয়ে রাখার কথা সে বয়সেই কখনো  হাসপাতালের বেডে কখনো বা বাড়ীর বিছানায় কাতরাতে হচ্ছে।

কারণ ছোট্ট শিশু কচি  শরীরে  ফুটন্ত  গরম পানিতে  জ্বলসে গেছে মাথা, মুখ মন্ডল,শরীর ও দু হাত। চিকিৎসার ব্যয়ভার বহনে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে পরিবারটিকে। 

শিশু মোসা জান্নাতুল ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের খোঁজপাড়ার আব্দুল হাইয়ের ভাড়াটিয়া বালু টানার শ্রমিক মো সুমন মিয়ার মেয়ে।

শিশুটির বাবা সুমন মিয়া জানান, গত ২০ দিন পূর্বে  দুপুর একটার দিকে তার শিশু মেয়ে ঘর থেকে বের হলে পাশের রুমের এক মহিলার সাথে ধাক্কা লাগে। ঐ মহিলার হাতে ছিলো ফুটন্ত  গরম পানি ভর্তি পাতিল। যা তার মেয়ের শরীরে পরে যায়। এতে তার মেয়ের মাথা মুখ-মন্ডল ও শরীর এবং হাত জ্বলসে যায়। প্রথমে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের বার্ণ ইউনিটে তাকে ভর্তি করানো হয়। সেখানে প্রায় ১৫ দিন চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়।

ইতিমধ্যেই অর্ধ লাখ টাকা ব্যায় হয়েছে চিকিৎসার পিছনে। চিকিৎসার জন্য ব্যয় করা টাকা তাকে মানুষের নিকট থেকে হাওলাত করতে হয়েছে। 

ডাক্তার বলেছে সাত দিন পরপর হাসপাতালে নিয়ে যেতে। মূখমন্ডলের দিকট বেশ জ্বলসে গেছে মাথার চুলের একাংশের ও একই অবস্থা। চিকিৎসা চলবে আরো কতোদিন তা তিনি বা ডাক্তার নিশ্চিত করে বলতে পারেনা। 
তাই সবার কাছে অনুরোধ করছি শিশুটির সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বৃত্তবানদের এগিয়ে আসার জন্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি