পিসিএনপির নতুন কমিটিকে পিসিসিপি রাঙামাটি জেলার শুভেচ্ছা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) নব নির্বাচিত সভাপতি কাজী মজিবর রহমান ও সাধারণ সম্পাদক শাব্বির আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

কেন্দ্রীয় স্থায়ী কমিটির সরাসরি ভোটে দ্বিতীয় বারের মতো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন নেতা ও পাহাড়ের বাঙালি অধিকার আন্দোলনের বলিষ্ঠ মুখ কাজী মজিবর রহমান। একইসঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাব্বির আহমেদ।

শনিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বিবৃতিতে তারা এ তথ্য জানিয়ে নবনির্বাচিত নেতৃদ্বয়ের প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন।

বিবৃতিতে পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার নেতারা বলেন, 'কাজী মজিবর রহমান শুধুমাত্র একজন সংগঠক নন; তিনি পাহাড়ে বাঙালি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার রক্ষার একজন অকুতোভয় সংগ্রামী। বিগত কয়েক বছর ধরে তিনি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর সংঘটিত নির্যাতন, নিপীড়ন, অবৈধ চাঁদাবাজি, গুম–খুন ও সশস্ত্র তৎপরতার বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন।'

তারা বলেন, 'পাহাড়ে যখনই বাঙালিদের ওপর বর্বরতা বা বৈষম্যের ঘটনা ঘটেছে, কাজী মজিবর রহমান তাৎক্ষণিকভাবে সোচ্চার হয়েছেন এবং রাষ্ট্রীয় ও প্রশাসনিক মহলের কাছে বিষয়গুলো শক্তভাবে তুলে ধরেছেন। তার নেতৃত্বে সন্ত্রাসবিরোধী জনমত যেমন শক্তিশালী হয়েছে, তেমনি সাধারণ মানুষ সংগঠিত হওয়ার সাহস পেয়েছে।'

পিসিসিপি নেতারা আরও বলেন 'শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লড়াইয়ে কাজী মজিবর রহমান এক অদম্য শক্তির নাম। তিনি দেশি–বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে পাহাড়ের বাঙালিদের ঐক্য গড়তে সফল হয়েছেন। তার প্রতিটি কর্মসূচিতে জনগণের সরব অংশগ্রহণ প্রমাণ করে—তিনি আজ পাহাড়ের বাঙালি সমাজের আস্থার প্রতীক।'

বিবৃতিতে আরও বলা হয়, 'পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনা, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে অপরাধ দমন, সশস্ত্র গোষ্ঠীর অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তথ্য–উপাত্ত সরবরাহ করে কাজী মজিবর রহমান দীর্ঘদিন ধরে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে স্থানীয় জনগণ ভয়ভীতি কাটিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক ভূমিকা পালন করছে। ফলে সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই হ্রাস পেয়েছে বলে উল্লেখ করেন পিসিসিপি নেতারা।'

বিবৃতিতে পিসিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাব্বির আহমেদের প্রশংসাও করেন পিসিসিপি নেতারা।

তারা বলেন, 'শাব্বির আহমেদ একজন তরুণ, উদ্যমী ও নীতিবান সংগঠক। তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে পিসিএনপিকে সুসংগঠিত করেছেন। পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা ও বাঙালি স্বার্থ রক্ষায় তার ভূমিকা অনস্বীকার্য। তার সাংগঠনিক দক্ষতা এবং কাজী মজিবর রহমানের দূরদর্শী নেতৃত্ব মিলিয়ে পিসিএনপি আগামী দিনে আরও শক্তিশালী ও জনসমর্থিত সংগঠনে পরিণত হবে।'

বিবৃতিতে পিসিসিপি নেতারা বলেন, 'পাহাড়ের বাঙালিদের নিরাপত্তা, ভূমির অধিকার, বৈষম্যবিরোধী আন্দোলন এবং সন্ত্রাসবিরোধী সংগ্রাম সবই নতুন উদ্যমে এগিয়ে যাবে পিসিএনপির এই নেতৃত্বের অধীনে। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জনগণের ঐক্য অত্যাবশ্যক, এবং কাজী মজিবর রহমান সেই ঐক্য গড়ে তুলতে সফলভাবে কাজ করছেন।'

অবশেষে পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ থেকে কাজী মজিবর রহমান ও শাব্বির আহমেদের সফল মেয়াদ কামনা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার