আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়: তারেক রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৬ ১৪:১৫:০৫
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফর থেকে ফিরে ভিন্নধর্মী এক অভিজ্ঞতার কথা জানালেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। দেশটিতে খাবার পরিবেশন ও খাওয়ার প্রচলিত রীতির সঙ্গে পরিচিত হতে গিয়ে ছুরি ও কাঁটা চামচ ব্যবহারের নিয়ম নিয়েও নতুন করে শিখতে হয়েছে তাকে।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপান সফর শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

তারেক রহমান জানান, জাপান সফরটি তার জন্য বেশ উপভোগ্য ছিল। প্রধানমন্ত্রী তাকে সফরসঙ্গী হিসেবে আমন্ত্রণ জানানোয় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। সফরের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও অভিজ্ঞতার পাশাপাশি দেশটির খাবার খাওয়ার সংস্কৃতিও তার কাছে নতুন ছিল।

ছুরি-কাঁটা চামচ ব্যবহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোন হাতে ছুরি এবং কোন হাতে কাঁটা চামচ রাখতে হয়, তা নিয়ে আগে তার স্পষ্ট ধারণা ছিল না। খাবার খাওয়ার জন্য কাঁটা চামচ প্রয়োজন হওয়ায় সাধারণ ধারণা থেকে সেটি ডান হাতে নিয়েছিলেন তিনি।

তার এই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে যারা বিভিন্ন পোস্ট ও মন্তব্য করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। সফরের আরও কিছু অভিজ্ঞতা রয়েছে, সেগুলো পরবর্তী সময়ে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথাও জানান এই রাজনীতিক।

জাপানের আবহাওয়া নিয়েও নিজের অনুভূতি প্রকাশ করেন তারেক রহমান। তার ভাষ্য, সফরকালে দেশটিতে বেশ ঠান্ডা ছিল। তবে দেশে ফেরার পর আবহাওয়া তুলনামূলক গরম মনে হচ্ছে।

এদিকে দেশে ফেরার পথে বহনকারী বিমানে সামান্য কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল বলে জানান তিনি। তবে সংশ্লিষ্টরা বিষয়টি যথাযথভাবে সমাধান করায় নিরাপদে দেশে ফিরতে পেরেছেন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিদল। আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানও সফরসঙ্গী হিসেবে এতে অংশ নেন।

সফর শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার