রাজনীতি
সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি বাংলাদেশের মাটি স্পর্শ করে। এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ১৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বিমানটি। তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
জামায়াতের নায়েবে আমির এটিএম আজহার
মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির রায় থেকে খালাস পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন। তবে দলের নির্বাহী পরিষদ ও অন্যান্য কমিটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান নির্বাহী পরিষদের সদস্যরা, নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং বিভাগীয় সেক্রেটারিরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন।
এনসিপিসহ তিনদলীয় নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ তিনদলীয় নতুন জোট ঘোষণা করা হয়েছে। নতুন এ জোটে আরো রয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ জোট গঠনের ঘোষণা দেওয়া হয়।
দেশের স্বাধীনতাকে অস্বীকারকারীদের বিশ্বাস করার কোনো কারণ নেই: মির্জা ফখরুল
গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এখনো নানা ধরনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা দেশের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করে, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই।
সিলেটে অবতরণ করে ফেসবুক পোস্ট তারেক রহমানের
ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। একটি স্লিপার বাস ও কনটেইনার ট্রাকের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় মহাসড়ক–৪৮ (এনএইচ–৪৮)-এ এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে থাকা সিবার্ড কোচ কোম্পানির একটি স্লিপার বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। ট্রাকটি হঠাৎ ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
শহীদ জিয়ার অবদান ভুলে ফ্যাসিস্টদের পুনর্বাসন হয়েছে: আসিফ আকবর
কণ্ঠশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর ফেসবুকে বলেছেন, একদলীয় বাকশালতন্ত্র ফ্যাসিস্টদের এই দেশে পুনর্বাসনের সূচনা করেছিল। শহীদ জিয়াউর রহমান দেশের অগ্রযাত্রায় কায়েম করেছিলেন বহুদলীয় গণতন্ত্র, যার কারণে পরবর্তীতে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, '১৯৮১ সালের ৩০ মে শহীদ জিয়ার হত্যার পর পলাতক এক ফ্যাসিস্ট নেতা মন্তব্য করেছিলেন, "আই অ্যাম নট আনহ্যাপি।” সেই সময় থেকে ফ্যাসিস্টদের নানান ধরণের প্রচারণা চালানো হয়েছে।'
যারা বলে আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'যারা আজ বলছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন। মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে কিভাবে তারা লাখো মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।' রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিজয়ের মাস’ উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
সিলেটে পৌঁছে তারেক কন্যা জাইমা রহমানের পোস্ট
প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা করে সকালে তিনি সিলেটে পৌঁছান। তাকে বহনকারী উড়োজাহাজটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেটে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। পোস্টে তিনি লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে’।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির
দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আজ ঐক্যবদ্ধ হতে না পারলে শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে না। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, দেশের বাইরে অবস্থান করলেও প্রতিটি মুহূর্ত দেশের পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।
৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ
দেশের ৫৫ বছরের ইতিহাসে এমন একটি অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে, যা দেশবাসীসহ সারা বিশ্ব প্রত্যক্ষ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ যে মুহূর্তটি আসছে, তা শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্ববাসীও দেখবে। ইনশাআল্লাহ, এই ঘটনাটি ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।’
হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি: দ্য ডিসেন্ট
প্রতিবেদনে বলা হয়, মো. মাহফুজার রহমান বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক। আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশন ও ওকালতনামার কপি সংগ্রহ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে, সেখানে উল্লেখিত আইনজীবীর নাম, মোবাইল নম্বর ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ আইডি মাহফুজার রহমানের সঙ্গেই হুবহু মিলে যায়।
বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি
প্রায় দেড় যুগ পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘বিজি-২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে একটি বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে প্রবেশ করে। এই গাড়িতেই বিমানবন্দর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।