যারা বলে আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'যারা আজ বলছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন। মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে কিভাবে তারা লাখো মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।'
 
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিজয়ের মাস’ উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
 
বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাস প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, 'বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কেউ যদি বলে, বেহেশত দেবে বা দোজখে পাঠাবে, তা শিরকের শামিল। পরকালে কে কোথায় যাবে, সে সিদ্ধান্ত একমাত্র সৃষ্টিকর্তার।

তিনি বলেন, 'জনগণের ভোটে ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত না হলে দেশের ক্ষতি অনিবার্য।'
 
তিনি আরও বলেন, 'দেশ স্বাধীন করতে লাখো মানুষ জীবন দিয়েছে। সেই দেশ গড়তে আমাদের সবাইকে এবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।'
 
স্বৈরাচার বিরোধী আন্দোলন ও রাজনৈতিক অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, 'একটি দল এখন অপপ্রচার চালাচ্ছে। তাদের দুজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন এবং সিনিয়র রাজনীতিক হিসেবে শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছিলেন।'
 
দেশজুড়ে অরাজকতা বিরাজ করছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'সামনে অনেক কঠিন সময় আসছে। প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির