৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দেশের ৫৫ বছরের ইতিহাসে এমন একটি অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে, যা দেশবাসীসহ সারা বিশ্ব প্রত্যক্ষ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ যে মুহূর্তটি আসছে, তা শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্ববাসীও দেখবে। ইনশাআল্লাহ, এই ঘটনাটি ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা টানা ১৭ বছর সংগ্রাম চালিয়ে গেছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলনের সফল পরিণতি হয়েছে। স্বৈরাচারের পতনের মাধ্যমে গণতন্ত্র আবারও অবমুক্ত হয়েছে।’

রাজধানীর মগবাজারে সাম্প্রতিক বোমা হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশে-বিদেশে এখনো সক্রিয় রয়েছে। তারা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে এবং আসন্ন নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রে লিপ্ত। তবে তাদের অগণতান্ত্রিক ও সন্ত্রাসী অপচেষ্টা কখনোই সফল হবে না।’

একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে বিএনপির এই নেতা বলেন, ‘যারা বাংলাদেশের অগ্রগতিকে রুখে দিতে চাইবে, আমরা সবাই মিলে তাদের প্রতিহত করব।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা