রাজনীতি
ঋণখেলাপির তালিক থেকে নাম বাদ দেওয়ার রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না
ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্না অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।
আ.লীগের বিরুদ্ধে আন্দোলনের সমমনা নেতাদের আরও যেসব আসন ছাড়ল বিএনপি
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া সমমনা দলের আরও কয়েকজন নেতাকে আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনয়নপত্র সংগ্রহ করলেন নুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে দলের নেতাকর্মী ও স্বজনরা দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও নুরের ভগ্নিপতি মো. মিজান হাওলাদার জানান, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এককভাবে ৩শ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে জোট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড়ে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে অগ্রসর হন। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
হাদী আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস
নির্বাচনী রাজনীতিতে সহিংসতা নতুন নয়, তবে প্রতিবারই তা গণতন্ত্রকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করায়। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যেভাবে এই হামলাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে চিহ্নিত করেছেন, তা শুধু একটি দলের বক্তব্য নয়, এটি বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির এক নির্মম প্রতিচ্ছবি।
হামলা-ভাঙচুর নয়, হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ: সারোয়ার তুষার
হামলা বা ভাঙচুর নয়, শহীদ শরীফ ওসমান হাদি সাংস্কৃতিক জাগরণ চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন সারোয়ার তুষার। একই সঙ্গে তিনি বিচার, সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ফেসবুক পোস্টে সারোয়ার তুষার বলেন, 'হাদির আদর্শকে পুঁজি করে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে।
নুরুল হক নুরকে মন্ত্রিত্বের আশ্বাস বিএনপির
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে নুরুল হক নুরকে মন্ত্রীত্ব, উচ্চকক্ষে একটি আসন ও সংরক্ষিত নারী আসনসহ গণঅধিকার পরিষদকে চারটি বিষয়ে আশ্বাস দিয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছে বলেন, 'আমাদের সাথে বিএনপির দুটি আসনে সমঝোতা হয়েছে। এছাড়া আমাদের সভাপতি নুরুল হক নুরকে মন্ত্রীত্ব ও উচ্চকক্ষে একটি আসন এবং সংরক্ষিত নারী আসন দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
নাগরিক পার্টিসহ তিন দলের নতুন ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা আজ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ আরও কয়েকটি দল মিলে গঠন করছে নতুন ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’। রোববার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ধর্মের নামে একটি গোষ্ঠী দেশে বিভাজন সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ একটি ধর্মভীরু দেশের মানুষদের নিয়ে গড়া হলেও ধর্মকে ভিত্তি করে রাষ্ট্রকে বিভাজন করার কোনো বিশ্বাস তাঁর দলের নেই। তাঁর অভিযোগ, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচার ও সাইবার হামলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
আমরা চেয়েছি ব্যালট বিপ্লব, কিছু দলের প্রস্তুতি বুলেট বিপ্লবের: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত ১৩ বছর ধরে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা শুধু ‘ট্রেলার’ দেখিয়েছে, আসল ‘পিকচার’ দেখা যাবে নির্বাচনের পর। তিনি বলেন, আগামীর নির্বাচন হতে হবে সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে।
দেশের উদ্দেশে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উদ্দেশে লন্ডনের বাসা থেকে হিথরো বিমানবন্দরের পথে রওনা হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।
খালেদা জিয়ার কিছু হলে সংকটে পড়বে দেশ: গয়েশ্বর চন্দ্র
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে শেখরনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সনাতনী সমাবেশে তিনি বলেন, খালেদা জিয়ার যদি কিছু ঘটে, তা দেশের জন্য সংকটজনক হবে।