রাজনীতি

কঠোর হাতে মবোক্রেসি দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ

কঠোর হাতে মবোক্রেসি দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ

দেশে চলমান বিশৃঙ্খলা, গণমাধ্যমের ওপর হামলা এবং গণ-উন্মাদনার তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মবোক্রেসি বা গণ-উন্মাদনা রুখতে প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, 'কোনো অজুহাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না। সমাজে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের, সেখানে দুর্বলতার সুযোগে মবোক্রেসি মাথাচাড়া দিয়ে উঠছে।'

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান খালেদা জিয়ার জন্য পাঠানো উপহার গ্রহণ করেন।

২৫ জুলাই, ২০২৬
কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

কেউ ওপর পাথর ছুঁড়লেও তারা তাকে ফুল দিয়ে বরণ করবেন বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গালি দিলে সালাম জানানো হবে এবং সমালোচনা করা হলে হাসিমুখে তা গ্রহণ করা হবে। সবকিছু আল্লাহর হাতে, তাই জনগণ বিভেদের দিকে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে এই বক্তব্য দেন হাসনাত।

২৫ জুলাই, ২০২৬
বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়নপত্র গ্রহণের পর খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী হেলালুজ্জামান লালু বলেন, 'বগুড়া-৭ আসন ম্যাডামের নিজস্ব এলাকা।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ব্রিটিশ চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ব্রিটিশ চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী।

২৫ জুলাই, ২০২৬
ট্রাকচাপা থেকে রক্ষা পেলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

ট্রাকচাপা থেকে রক্ষা পেলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাশেদ খান লিখেছেন, 'গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’

২৫ জুলাই, ২০২৬
রাজশাহীতে সাংবাদিকদের হুমকি, যুবশক্তির দুই নেতাকে সাময়িক অব্যাহতি

রাজশাহীতে সাংবাদিকদের হুমকি, যুবশক্তির দুই নেতাকে সাময়িক অব্যাহতি

রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে আগুন লাগানোর হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির দুই নেতা, রাজশাহী মহানগর শাখার মূখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি ও যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদকে সংগঠনের সকল পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।একইসঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা দুই দিনের মধ্যে লিখিতভাবে এবং সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে বিএনপি, স্বাধীনতা ও দায়িত্বে গুরুত্বারোপ

গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে বিএনপি, স্বাধীনতা ও দায়িত্বে গুরুত্বারোপ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২১ ডিসেম্বর) হোটেল র‍্যাডিসনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা। সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, 'দেশে গণমাধ্যমের ওপর হামলার ঘটনার সময় যারা পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও তাদের প্রতি সমর্থন থাকবে। আগের ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকরা কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। তবে এখন নতুন আশার আলো দেখা যাচ্ছে।'

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার অসুস্থতার দায় শেখ হাসিনার: রিজভী

খালেদা জিয়ার অসুস্থতার দায় শেখ হাসিনার: রিজভী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার মূল কারণ শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, তাই মেগা প্রকল্প করা যাবে না: তারেক রহমান

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, তাই মেগা প্রকল্প করা যাবে না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প নেওয়া হবে না, কারণ তার ভাষায় “মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।” তিনি জানান, রাষ্ট্রের অর্থ ব্যয় করা হবে জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নে।

২৫ জুলাই, ২০২৬
বনানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে জাতীয় যুবশক্তি

বনানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে জাতীয় যুবশক্তি

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাটি আজ দুপুরে পরিদর্শন করেন জাতীয় যুবশক্তির সংগ্রামী সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। ঘটনাস্থলে তিনি কর্মরত ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

২৫ জুলাই, ২০২৬
২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের

২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস নিয়ে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, '১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল দিন, আমাদের বিজয় দিবস। একই সঙ্গে দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থান করছি। তবে, আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।'

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি