হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, ব্রেন সক্রিয় করতে প্রয়োজন অপারেশন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ব্রেন সক্রিয় করার জন্য অপারেশনের প্রয়োজন। তবে, তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল না হওয়ায়  অপারেশন করা এখনই সম্ভব না।

বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।
 
পোস্টে জানানো হয়, 'শরিফ ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশন সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড, যেকোনো স্থানে হতে পারে। মূল লক্ষ্য এখন শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সচল রয়েছে। তার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে পরিবার।'

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ বলেন, 'হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তার ব্রেনের ইস্কেমিক পরিবর্তন ও ফোলা (ইডেমা) কমেনি। চিকিৎসকরা এখন নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’কে প্রধান গুরুত্ব দিচ্ছেন।'

ডা. আব্দুল আহাদ আরও জানান, জুলাই মাসের অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে চিকিৎসা শুরু করেছে। সিটি স্ক্যান অনুযায়ী, হাদির বাম পাশের ইস্কেমিক পরিবর্তন অপরিবর্তিত এবং ব্রেনে ফোলা এখনও রয়েছে। ব্রেন স্টেমে আঘাতের কারণে ভেন্ট্রিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ।

চিকিৎসকরা জানিয়েছেন, হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে। তার জিসিএস স্কোরে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ নিউরোলজিক্যাল রেসপন্সে কোনো উন্নতি বা অবনতি দেখা যায়নি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর বিমানবন্দরে অবতরণ করে এবং প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি