এনসিপির প্রার্থী তালিকায় নেই সামান্তা শারমিন নাম!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫ প্রার্থীর মনোনয়ন তালিকা ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) ঘোষিত তালিকায় কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ সব নেতার নাম অন্তর্ভুক্ত থাকলেও দলের আলোচিত নেতা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নাম এই তালিকায় দেখা যায়নি।

বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, এবারের নির্বাচনে রংপুর-১ থেকে মনোনয়ন নিতে পারেন তিনি। তবে, শেষ পর্যন্ত প্রথম দফার তালিকায় তার নাম না থাকা অনেকে অবাক করেছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম-সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, 'সামান্তা শারমিন ভোটে অংশ নিতে আগ্রহী নন। তবে পরবর্তী ধাপে যদি তিনি আগ্রহ দেখান, তার নাম তখন প্রকাশ করা হতে পারে।'

উল্লেখ্য, সামান্তা শারমিন এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। দলের বাইরে তিনি আগে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রার্থী ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, দলীয় নেতাকর্মীদের শাপলা কলি মার্কার পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি দেশের নাগরিকদেরও সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, 'যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ বা প্রতিকূলতা পাওয়া যায়, তবে যাচাই-বাছাই করে প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে। নির্বাচনের জন্য সব আসনের প্রার্থী তিন ধাপে ঘোষণা করা হবে।'

এদিকে, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, 'এবারের মনোনয়ন তালিকায় ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রার্থী সকলেই নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণভোটে অংশ নেবেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি