রাজনীতি
আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবেন: আমির হামজা
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার একটি পুরোনো বক্তব্যের ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাতক্ষীরা জেলা নিয়ে দেওয়া ওই বক্তব্যটি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কের পর আবারও আলোচনায় এসেছে।
জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাড়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে নিজেদের বিশ্লেষণের পাশাপাশি মার্কিন প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে ‘স্মৃতিগাঁথায় জুলাই বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
৫ মে’র নৃশংসতা দেখে মানুষ গুমরে কেঁদেছে কিন্তু ৫ আগস্টের বীভৎসতার বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে : এবি পার্টি’
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ৫ মে’র নৃশংসতা দেখে মানুষ গুমরে মরেছে। মা-বোনেরা ঘরে বসে কেঁদেছে, দোয়া করেছে। কিন্তু ৫ আগস্টের বীভৎসতার বিরুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে; এটা হলো বাস্তবতা এবং গণঅভ্যুত্থানের তাৎপর্য্য।
এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার
নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের পাঠানো এক বিবৃতিতে তা জানানো হয়েছে।
ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, এখন আর জনগণকে গোনার টাইম নাই। সেই জনগণ এখনো বাংলাদেশে আছে। যাদেরকে শেখ হাসিনা গোনে নাই, শেখ হাসিনার গদিতে গিয়ে সেই জনগণ কিন্তু আগুন লাগায়া দিয়েছিল। শেখ হাসিনার আসন আরও বেশি ছিল। দুইশ আসন পেয়ে তারেক রহমানের এমন পাখনা গজাইছে, এতো আকাশে উড়তাছে। আমরা বলে দিতে চাই বাংলাদেশে সংস্কার যদি না হয় সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে।’
জুলাই গণহত্যার ‘লোক দেখানো’ রায় ঘোষণা নয়, বাস্তবায়ন দেখতে চাই: ছাত্রশিবির সভাপতি
জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেছেন, ‘খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের শুধু লোক-দেখানো রায় নয়, তার বাস্তবায়ন দেখতে চাই।’
মোদিকেও পালাতে হতে পারে, মনে হয় হাসিনা তাঁকে নিয়েই ফিরবেন: হাসনাত আব্দুল্লাহ
ভারতের দিল্লীতে বিক্ষোভে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির বর্তমান প্রধামন্ত্রী মোদিকেও পালাতে হতে পারে এবং মনে হয় শেখ হাসিনা তাঁকে নিয়েই বাংলাদেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: ফয়জুল করিম
আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে-এমনটাই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সিইসি ও স্পিকারকে চিঠি জামায়াতের
আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে জাতীয় সংসদের স্পিকারকেও।
বিরোধী দল জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
জুলাই সনদকে ঘিরে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার।