আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধানে দুদক

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৩:০০
ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চার ব্যক্তির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ যাচাইয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য চার সদস্যের একটি অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় অনিয়ম, কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে সুবিধা নেওয়া এবং আর্থিক দুর্নীতির মতো অভিযোগ রয়েছে চারজনের বিরুদ্ধে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে অনুসন্ধান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ অনুসন্ধানে গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। কমিটির অন্য সদস্যরা তার সঙ্গে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন।

দুদকে জমা পড়া অভিযোগের মধ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং অর্থপাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। তবে অনুসন্ধানের মাধ্যমে এসব অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই করা হবে।

দুদক সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে। এছাড়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ