রাজনীতি
কাতার থেকে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি মামলায় তিনি আসামি ছিলেন। এর মধ্যে রয়েছে দেবিদ্বারে আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলা। ওই মামলাগুলোর ভিত্তিতেই তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার দেখানো হয়। জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাছির আদনান আত্মগোপনে চলে যান এবং পরে কাতারে অবস্থান করছিলেন। সম্প্রতি অসুস্থ স্ত্রীকে দেখতে তিনি দেশে ফেরেন। তবে দেশে ফেরার পরপরই ইমিগ্রেশন পুলিশের নজরে আসেন এবং আটক হন।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
রোববার (২৮ জুন) বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের সিদ্ধান্তে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্যসচিব জাকারিয়া আহমেদের অনুমোদন রয়েছে। বহিষ্কৃত বেল্লাল হোসেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
সরোয়ার আলমগীরের শপথে বাধা নেই
পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি শুনানি শেষে আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর অংশ নিতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়। তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-২ আসনের ফলাফল প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়।
ড্যাপ সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে রাজউক-রিহ্যাব বৈঠক
বিস্তারিত এলাকা পরিকল্পনা (ড্যাপ) সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজউকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সঙ্গে রিহ্যাবের ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের সদস্যরা মতবিনিময় করেন। রিহ্যাবের সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিরপুরে হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ আবারও গ্রেপ্তার
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. মুক্তার হোসেনকে হত্যা চেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২৪ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মমতাজকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. আজিজুল হক।
স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহণ নিয়ে বিএনপির অবস্থান অনিশ্চিত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যুতে এখনো চূড়ান্ত অবস্থান নিতে পারেনি বিএনপি। দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এ নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। একাংশ মনে করছে, ব্যক্তি-পরিচয়ে নির্বাচন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে অন্য পক্ষের মতে, আইনগত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।চলতি বছরের বর্ষা মৌসুমের পর অর্থাৎ সেপ্টেম্বর–অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত দলের সম্ভাব্য অংশগ্রহণ।
বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী
বর্তমানে দেশে গুম ও ক্রসফায়ারের ঘটনা নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে এবং আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। বুধবার (২৪ জুন) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রাজধানীতে জামায়াতের মিছিলে হামলা, উত্তপ্ত গুলিস্তান এলাকা
রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, বিএনপির স্থানীয় কর্মীরা এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শনিবার (৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি সেখানে উত্তপ্ত অবস্থায় ছিল।
বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
প্রত্যর্পণ এড়াতে দুবাইয়ে নিজের বিরুদ্ধেই মামলা করিয়েছেন বেনজীর
বাংলাদেশে প্রত্যর্পণ ঠেকাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে নিজের নামে একটি মামলা করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুবাইয়ের একাধিক সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে এশিয়া পোস্ট। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে তার বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ এনে দুবাইয়ে একটি মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, মূলত বাংলাদেশে প্রত্যর্পণ প্রক্রিয়া বিলম্বিত বা বাধাগ্রস্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশব্যাপী পুলিশের সতর্কতা
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করলে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে মনে করছে পুলিশ। সম্ভাব্য এমন পরিস্থিতি মোকাবিলায় দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলে দাবি করা একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটিতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফাঁস হওয়া অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। তাদের একজনকে অনেকেই আরমান উদ্দিন বলে দাবি করলেও অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।