রাজনীতি
এনসিপির দেশ গড়তে ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা
দেশ গড়তে ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৯ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাগ্রত রাখা এবং দেশ গঠনের প্রত্যয়কে আরও সুসংহত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১০০ উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি: সারজিস আলম
শনিবার (৪ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।সারজিস আলম বলেন, গত বছরও জুলাই পদযাত্রা করা হয়েছিল। এবার কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।তিনি জানান, উপজেলা ও পৌরসভাভিত্তিক এ পদযাত্রার পাশাপাশি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় এবং সাংস্কৃতিক আয়োজনও থাকবে। স্থানীয় নির্বাচনে যেসব ১০০টি উপজেলা ও পৌরসভায় দল প্রার্থী দেবে, সেসব এলাকাকে কেন্দ্র করেই পদযাত্রা পরিচালনা করা হবে।
ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দুর্গত মানুষের উদ্ধার, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রাণ কার্যক্রম জোরদারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
শেখ হাসিনা আসবে না বললেন জামায়াত আমির
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে ফেরার ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান।
চট্টগ্রামের বন্যা মোকাবিলায় এনসিপির রেসপন্স টিম গঠন
চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলা ও দুর্গত মানুষের সহায়তায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে: বিরোধীদলীয় নেতা
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের যোগ্য উপাচার্যদের সরিয়ে দলীয় অনুগতদের বসানো এবং জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগের মাধ্যমে দেশে দলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
আমাকে কখনোই মাস্টারমাইন্ড বলেননি ড. ইউনূস: মাহফুজ আলম
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে কখনোই ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেননি। সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, ড. মুহাম্মদ ইউনূস তাকে নিয়ে দুটি বক্তব্য দিলেও কোথাও ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করেননি। তার ভাষ্য অনুযায়ী, ‘মাস্টারমাইন্ড’ শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়।
এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রাম মহানগরের নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির এক নারী কর্মী। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তরুণী অভিযোগগুলো তুলে ধরেন। তিনি নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী, এনসিপির কর্মী এবং চট্টগ্রাম মহানগর নারীশক্তির পদপ্রত্যাশী হিসেবে পরিচয় দেন।
সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তীদের মিলিটারি ট্রেনিং দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোডে আয়োজিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচ, ভাইরাল ভিডিওর পর বিএনপি নেতা বহিষ্কার
সোমবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল জয় পাওয়ার পর মিন্টু থ্রি-পিস পরে নাচ-গানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ব্রাজিলকে নিয়ে ভাইরাল রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট এক টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত ১৬ নম্বর মঞ্জুরি দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।