স্বাধীন গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র বিকশিত হবে না: মানবকণ্ঠ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৪:৩৪

গত ১৫ বছর দেশে সাংবাদিকেরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি উল্লেখ করে দৈনিক মানবকণ্ঠের সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, ওই সময়ে সাংবাদিকদের একটি অংশ সংবাদমাধ্যমকে আওয়ামী লীগের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করেছে। গণতন্ত্র ও দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একপক্ষীয়ভাবে গণমাধ্যম পরিচালনা করা হয়েছিল।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীতে দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যুরো অফিসের উদ্বোধন করা হয়।

সম্পাদক শহীদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের পর দেশের সংবাদমাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে দেশে গণতন্ত্র কখনো বিকশিত হবে না। জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দৈনিক মানবকণ্ঠের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৌরভ হাসান ভূঁইয়া বলেন, চট্টগ্রাম কেবল দেশের বাণিজ্যিক রাজধানীই নয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উর্বর ক্ষেত্র। মানবকণ্ঠ সবসময় সাধারণ মানুষের সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, এই ব্যুরো অফিস উদ্বোধনের মাধ্যমে আমরা চট্টগ্রাম অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা, সম্ভাবনা ও সমস্যার কথাগুলো আরও জাতীয় পরিমণ্ডলে তুলে ধরতে চাই। চট্টগ্রাম ব্যুরোর এই নতুন যাত্রা আমাদের সেই অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে—এমনটাই প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, চট্টগ্রামের সাংবাদিকতার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবের। দৈনিক মানবকণ্ঠ সবসময় পাঠকের ট্রাস্ট ও ভরসার জায়গা ধরে রাখতে কাজ করে যাচ্ছে। নতুন ব্যুরো অফিস চালু হওয়ায় নগরের সাংবাদিকতার মান যেমন আরও বেগবান হবে, তেমনি এই অঞ্চলের গণমানুষের না-বলা কথাগুলো জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি মানবকণ্ঠের নতুন এই যাত্রাকে অভিনন্দন ও পাশে থাকার আশ্বাস দিচ্ছি।

দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মুহাম্মদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, এনটিভির বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিএমইউজের সাংগঠনিক সম্পাদক ও একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী এবং আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস।

রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম ও জাতীয় পার্টির নগর আহ্বায়ক আবু তাহের। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা নূর, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির ও দ্য ডেইলি ক্যাম্পাসের মো. আরাফাত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, সারাবাংলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম, রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার শাহাব উদ্দিন, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার মিজান ফারাবী, কালবেলার প্রতিনিধি ইসহাক হোসাইন, চ্যানেল নাইনের জুনায়েত হোসাইন, এশিয়ান টিভির চিত্রসাংবাদিক মোহাম্মদ রুবেল প্রমুখ।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

এই বিভাগের আরও খবর

চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ

শিরোনাম:
সদ্য. জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দেশে মানুষের মাথাপিছু ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার টাকা সদ্য. ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে সংসদ ছাড়লেন বিরোধীদলের নেতারা সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আরও ক্ষমতাধর বাহিনীর আশঙ্কা টিআইবির সদ্য. খাইবার পাখতুনখোয়ায় পাক-বাহিনীর অভিযানে নিহত ২০ সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দেশে মানুষের মাথাপিছু ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার টাকা সদ্য. ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে সংসদ ছাড়লেন বিরোধীদলের নেতারা সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আরও ক্ষমতাধর বাহিনীর আশঙ্কা টিআইবির সদ্য. খাইবার পাখতুনখোয়ায় পাক-বাহিনীর অভিযানে নিহত ২০ সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম