জামায়াতে ইসলামী বহুলী ইউনিয়ন মুনসুমী উপশাখার উদ্যোগে মুনসুমী ও সাটিকাবাড়ী গ্রামের প্রায় একশত বিঘা ধানের জমি স্বেচ্ছাশ্রমে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা করল জামায়াত কর্মিরা।
সোমবার (১৭ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর খোকশাবাড়ি ও বহুলী ইউনিয়নের নেতাকর্মিরা নিজ উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে প্রায় ৩৬০ মিটার ড্রেন পরিস্কার ও মেরামত কাজে অংশ গ্রহন করে।
পানি নিষ্কাশনের ড্রেনটি দীর্ঘদিন যাবত মাটি, ঘাস ও আগাছা দিয়ে ভরাট হয়ে পানি নিষ্কাশনের অযোগ্য হয়ে পরে। বর্ষা মৌসুমে বৃস্টি হলেই আশেপাশের প্রায় একশত বিঘা ধানের আবাদি জমি পানিতে তলিয়ে যায়। কৃষকেরা দিশেহারা হয়ে পরে। জমিতে অতিরিক্ত পানি দীর্ঘদিন আটকে থাকার ফলে ধানগাছ বৃস্টির পানিতে তলিয়ে যায়, ফলে ধানগাছ পঁচে নস্ট হয়ে যায়। কৃষকেরা দীর্ঘ মেয়াদি ক্ষতির সম্মুখিন হয়। স্কুল, কলেজগামি ছাত্র-ছাত্রীদের চলাচলেও বিঘ্নের সৃস্টি হয়।তাই কৃষকদের সমস্যা সমাধান কল্পে স্থানীয় জামায়াত নেতা- কর্মিরা স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের জন্য মুনসুমী গ্রামের গাজি আবুল কালামের বাড়ি হতে ধীতপুর কানু নদী পর্যন্ত প্রায় ১২০০ ফুট ড্রেন খনন কাজ ও মেরামতে অংশ গ্রহন করে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও বহুলী ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মালেক খান, জামায়াত যুব বিভাগ খোকশাবাড়ি ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজু আহমেদ, মোঃ বনী ইয়ামীন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইন্সট্রাক্টর মোঃ আব্দুস সালাম, মির্জা শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, মনির হোসেন, সেরাজুল ইসলাম, হাফেজ রুহুল আমিন আলহাজ্ব ছরোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সদ্য সংবাদ/এসআর