খুলনায় ব্যাচেলর মেস থেকে তরুণীসহ আটক জামায়াত নেতার ছেলে

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬ ১২:১৪:৩৯
ছবি: সংগৃহীত

খুলনা নগরীর খালিশপুরে একটি ব্যাচেলর মেস থেকে এক তরুণ ও এক তরুণীকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেলে মুজগুন্নি আবাসিক এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের থানায় নেওয়া হয়।

আটক দুজন হলেন মমতাজির বিল্লাহ (২৬) ও সাজিয়া (২২)। স্থানীয়দের দাবি, মমতাজির বিল্লাহ সাতক্ষীরার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের ছেলে। গোলাম ফারুক জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের ৩২৫ নম্বর ভবনের চতুর্থ তলায় কয়েকজন ব্যাচেলর যুবক বসবাস করেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ওই মেসের একটি কক্ষে এক তরুণীকে নিয়ে এক যুবক প্রবেশ করেছেন বলে দাবি করেন স্থানীয়রা। বিষয়টি অন্য বাসিন্দাদের নজরে এলে তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে তাঁরা দুজনকে আটকে রাখেন বলে জানা গেছে।

খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। পরে খবর পেয়ে খালিশপুর থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ ওই তরুণ ও তরুণীকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও এক তরুণীকে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি