শেরপুরের ধর্ষণ মামলার প্রধান আসামি জামালপুরে গ্রেপ্তার

ম
মো. রাজন মিয়া (শেরপুর প্রতিনিধি)
২৭ অক্টোবর, ২০২৬ ১৫:০৪:৩৯

শেরপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জামালপুর সদর উপজেলার বেলটিয়া বাজার এলাকা থেকে মো. নবী হোসেন (২০) নামের ওই যুবককে আটক করা হয়।

র‍্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। নবী হোসেন শেরপুর সদর থানার বাসিন্দা। পরে তাঁকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ওই তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন নবী হোসেন। এতে সাড়া না পেয়ে তিনি ক্ষুব্ধ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত ২২ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে তরুণী ঘরের বাইরে থেকে ফিরে আসার সময় নবী হোসেন ও তাঁর সহযোগীরা দরজা বন্ধ করে দেন। এ সময় নবী হোসেন তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁর সহযোগীদের বিরুদ্ধেও ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, তরুণীর চিৎকার শুনে তাঁর বাবা ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের ওপর লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালান। এতে কয়েকজন আহত হন। পরে তাঁদের শেরপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২৩ অক্টোবর শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেন। মামলাটির নম্বর ৪৯।

র‍্যাব-১৪ জানায়, মামলা হওয়ার পর থেকেই আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্তের পর জামালপুরের বেলটিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি