নাটোরের নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রায় স্টপেজের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের উভয়মুখী যাত্রায় নলডাঙ্গা স্টেশনে স্টপেজ চালুর দাবি জানাচ্ছেন তাঁরা। নলডাঙ্গার উন্নয়নের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের এ দাবি পূরণে হুইপ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
মানববন্ধনে অংশ নেন নলডাঙ্গা পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যসচিব এস এম সান্টু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন উজ্জ্বল, উপজেলা সমবায় দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ইরাক, পৌর ছাত্রদল নেতা আসাদুল ইসলাম, হাফেজ মমিনুল ইসলাম মমিন, ব্যবসায়ী আইয়ুব আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সদ্য সংবাদ/ এআর